উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে ভোট গণনা শুরুর ঠিক আগের মূহূর্তে কংগ্রেস, সিপিএম, বিজেপির এজেন্টরা কাউন্টিং হলে ঢুকতে গেলে সেই সময় বাধা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বলে অভিযোগ। এর ফলে ঘটনাস্থলে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলের সামনে বিরোধী দলের অস্থায়ী ক্যাম্প ভেঙে ফেলার পাশাপাশি মোটর সাইকেল ভাঙচুর করা হয়। শুধু তাই নয় শূন্যে গুলি ছোড়ার পাশাপাশি ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতিরা বলে অভিযোগ। এরপর বিরোধী দলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে চোপড়া থানার সামনে বিক্ষোভ দেখায়। এই ঘটনার জেরে এখনো সেখানে ভোট গণণা শুরু হয়নি বলে জানা গেছে।
এই ঘটনায় সমস্ত বিরোধী দলের এজেন্টরা একত্রিত হয়ে অভিযোগ করে বলেন, তারা গণনা কেন্দ্রে যখন আসছিল সেই সময় রাস্তায় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি তাদের পথ আটকায় গাড়ি কেড়ে নেয়, শুধু তাই নয়, বোমা গুলি নিয়ে তাদের গণনা কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাই তারা চোপড়া থানার সামনে পুলিশি সুরক্ষার দাবীতে বিখবে নেমেছেন।